পাঁচটি দরপত্রে ‘পূর্ব-অভিজ্ঞতা’র শর্ত এমনভাবে লেখা, যা কেবল একটি প্রতিষ্ঠানই পূরণ করতে পারে। আমরা নথির পাতা ধরে ধরে শর্তগুলো তুলনা করেছি।
প্রতিষ্ঠানটির মালিকপক্ষের কাছে প্রশ্ন পাঠানো হয়েছিল, তাঁরা বলেছেন সব প্রক্রিয়া নিয়ম মেনেই হয়েছে। দরপত্র-কমিটির একজন সদস্যও একই কথা বলেছেন।
তবু প্রশ্ন থেকে যায়: শর্ত কেন এত সংকীর্ণ? এই প্রশ্নের উত্তর খোঁজাই চলমান অনুসন্ধানের পরের ধাপ।



