নদীর সীমানা চিহ্নের পিলার কোথায় পোঁতা আছে, তা জানাটাই প্রথম কাজ। অনেক জায়গায় সেই পিলার আর খুঁজে পাওয়া যায়নি।
পুরোনো মানচিত্রের সঙ্গে বর্তমান স্থাপনার অবস্থান মিলিয়ে আমরা একটি খসড়া তালিকা বানিয়েছি। সংশ্লিষ্ট দপ্তরকে তা যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে।
পাঠকের কাছে অনুরোধ, আপনার এলাকার নদী নিয়ে কোনো তথ্য থাকলে টিপ লাইনে জানান। নাম প্রকাশ না করার অনুরোধ আমরা রাখি।



