সরকারি তথ্য চাইতে হলে প্রথমে জানতে হয় কোন দপ্তরে আবেদন যাবে। দপ্তরের তথ্য কর্মকর্তার নাম সাধারণত ওয়েবসাইট বা নোটিশ বোর্ডে থাকে।
আবেদনে নির্দিষ্ট করে লিখুন কোন নথি, কোন সময়কালের। ‘সব তথ্য’ চাইলে আবেদন ফিরে আসে; ছোট ও নির্দিষ্ট আবেদন দ্রুত সাড়া পায়।
নির্দিষ্ট সময়ে উত্তর না এলে আপিলের নিয়ম আছে। আমার নিজের আবেদনগুলোর নমুনা কর্মশালায় সবাইকে দেখাই।
তথ্য পেলে সেটি যাচাই করুন, দুটি আলাদা সূত্রে মিলিয়ে দেখুন — এটাই প্রতিবেদনের প্রথম নিয়ম।



